বৃহস্পতিবার, 7 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ - ১১:৫৩ অপরাহ্ন

হাবিপ্রবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্রজনতার করণীয়” শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিকাল ৩ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে উক্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ,  সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন,তারিকুল ইসলাম,সহ-সমন্বয়ক মিশুয়ালী সুহাস ও রংপুর বিভাগীয় প্রতিনিধি আল মেহেরাজ শাহরিয়ার মিথুৃন প্রমুখ। 

এছাড়াও হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা উক্ত ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন। 

এসময় কেন্দ্রীয় সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী নামে যেসব শিক্ষার্থী ছিল ,তারা ফুল টাইম রাজনীতিবীদ আর পার্ট টাইম শিক্ষার্থী। ২০২২ সালে আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ হয়েছিলো ওই সময় আমার বন্ধু বলেছিলো এখনকার শিক্ষকরা পার্ট টাইম শিক্ষক এবং ফুল টাইম রাজনীতিবীদ।আপনাদের বিশ্ববিদ্যালয়ে যতজন শিক্ষক আছেন, তাদের বেশির ভাগই ধানমন্ডি  ৩২ থেকে নিয়োগপ্রাপ্ত, তাঁরা চেষ্টা করেন যাদের মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে খুশি করার। যার ফলে তাদেরকে খুশি করতে গিয়ে উনারা ভুলে যান যে উনি একজন শিক্ষক। আর এইসব কারণেই আপনাদের এই বিশ্ববিদ্যালয় আজও বিশ্ববিদ্যালয় হিসেবে ১থেকে ১০ এর মধ্যে নেই।

আমাদের কিছু অপরাধ আছে ৫ই আগষ্টের পূর্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছি, এটা আমাদের প্রথম অপরাধ। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম,গণরুম নামে যে ধরনের টর্চার সেল ছিলো ৫ই আগষ্টের পর সেগুলো আর নাই, এগুলো যে নাই এটাই আমাদের দ্বিতীয় অপরাধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও অপরাধ তারা টেন্ডারবাজিতে জড়িত না,চাঁদাবাজিতে জড়িত না। বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো রয়েছে, বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সমালোচনা করে এটি হচ্ছে তাদের সর্বোচ্চ অপরাধ৷ 

তিনি আরও বলেন, আপনারা দেখবেন এখন বর্তমানে আইএসআই, আল-কায়দা যেভাবে ভিডিও বার্তা দেয়, ঠিক সেভাবে কোনো একটা গুপ্ত জায়গা থেকে হাসান মাহমুদকে একটা ভিডিও বার্তা দিতে দেখলাম। হাসান মাহমুদ বললো কি গণতন্ত্র পুনরুদ্ধারে তারা বিএনপির সাথে কাজ করতে চায়। আপনারা যারা আছেন জীবনের ঝুঁকি নিয়ে ৫ই আগষ্টের পূর্বে রাস্তায় নেমেছিলেন। কোনো কারণে আবার যদি কোনো ফ্যাসিস্ট সরকার,তাদের দোষর,অনুচর পুনরায় রাষ্ট্র ক্ষমতা কাঠামোতে অনুপ্রবেশ করে তাহলে সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গত ১৬ বছর যেসব রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু বর্তমানে আপনাদের এমন কি অবস্থান তৈরি হলো,যার কারণে ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনার দোষরও আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায়। তারা আপনাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে বলে আমরা হচ্ছি কিশোর গ্যাংয়ের সদস্য। আর আপনারা যারা আছেন আপনাদের সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজ করতে কমফোর্ট প্রকাশ করে। 

হাবিপ্রবি’র শিক্ষার্থী সানজিদা পারভীন রিপার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম ও আবু সাঈদ লিওন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল গ্রেপ্তার

জাতীয় প্রেস ক্লাবে আইটিইটির প্রাক বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ইবির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক শিমুল, সদস্য সচিব রিমন

ভারতে বিমানের পর এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যশোর পুলিশ

বশেফমুবিপ্রবিতে শেখ মুজিবকে নিয়ে লেখা বই পুড়িয়ে ছাত্রদলের প্রতিবাদ

নতুন কমিটি প্রকাশ করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসডা

বাকৃবির ৪৯ শিক্ষার্থী পেলেন পিএইচডি ডিগ্রি