বৃহস্পতিবার, 8 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্কাউটিংয়ে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ - ৭:৪৩ অপরাহ্ন

২০২৪ সালে ধারাবাহিকভাবে প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনার মাধ্যমে রোভার স্কাউটিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের লিডার ড. মো. জহিরুল আলম বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় গাজীপুরে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জানা যায়, স্কাউট আন্দোলন বেগবান ও গতিশীল এবং স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে ইউনিট লিডারগণ বছরব্যাপী নিয়মিত ক্রু-মিটিং, দীক্ষা অনুষ্ঠান, ব্যাজ প্রদান অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন। এ ছাড়াও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়তা প্রদান করে থাকেন। তাঁদের এ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৭ জন ইউনিট লিডারকে পুরস্কৃত করেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর নির্বাহী পরিচালক জনাব মো. সামছুল হক এবং বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাকৃবির রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ আরো পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার ড. মো. মুমিত আল রশিদ, চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার মো. কামাল উদ্দীন, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার ড. মো. আক্কাচ আলী আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ লিডার মো. আসিফুজ্জামান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় জমা হয়নি তদন্ত প্রতিবেদন, প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

‎ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে কাল খুলছে মাভাবিপ্রবি

ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, আহত শাশুড়ি

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ