সোমবার, 12 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১২ মে ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত দুই শিশু আপন ভাই—ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে ইব্রাহিম ও ইমরান ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। অবশেষে সোমবার সকালে নদীর পালের ঘাট এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ইবির শিক্ষক-শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নিয়োগ সম্পন্ন

রাবিতে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান

ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ(র:) পাঠাগার উদ্বোধন

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মৎস্য অধিদপ্তরের ৩৯৫ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

পোষাপ্রাণির স্বাস্থ্যসেবায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা- বাকৃবির অধ্যাপক

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান