বৃহস্পতিবার, 15 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে ফেইসবুকে ভাইরাল!

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ - ১২:১৯ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে ফেইসবুকে ভাইরাল। এ ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নারিকেলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রায় ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

জানা যায়, উপজেলার নারিকেলতলা গ্রামের পশ্চিম পাড়ার শাহ্ লাল মিয়ার ছেলে শাহ্ তোফায়েল মিয়া (৩০) ও একই গ্রামের হাজী বাড়ির প্রবাসী নাসির মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে কোন এক সময় প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মধ্যে ভাইরাল হয়। এ ঘটনায় হাজী বাড়ি ও পশ্চিম পাড়ার লাল মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার বিকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে নারিকেলতলা গ্রামের মোতালিব মিয়া (৩৫), আব্দুল আহাদ (৬০), আব্দুল হক (৫৫), ইমাম উদ্দিন (৫০), শফিক মিয়া (৩৫), আব্দুল মন্নান (৫৫), ছাইম উল্লাহ (৬০) কে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মন্নান কে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে বাহুবল মডেল থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাবা দিবসে, বাবাকে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুলের নিয়োগ অবৈধ, উপাচার্যের কড়া জবাব

ইবিতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক ক্যাম্পাস তদারকি

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী শহিদুল পলাতক

চা পাতার নির্যাসে তৈরি সিলভার কণায় দ্বিগুণ বৃদ্ধি পাবে জারবেরা ফুলের জীবনকাল

লংগদুতে জায়গা সংক্রান্ত দ্বন্দ্বে আহত কেয়ারটেকার

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান