শুক্রবার, 16 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১৬ মে ২০২৫ - ৯:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর সন্ত্রাসী হামলার ঘটনার জেরে নুর মিয়া (নুরা) নামের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকা থেকে থাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন। এর আগে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ এর বহিস্কৃত সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিবকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫/২০জনকে অজ্ঞাত রেখে রবিবার ১১ মে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার সূত্রের জানা যায়, গত ৯মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিলে শেষে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর সাকিবের নেতৃত্বে উপরে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় মাহাদীসহ অন্যান্যদের কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আহত মাহদী হাসান “হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ”-এর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, অপর আহত তিনজন হলেন মোঃ রকি, অন্তর মিয়া ও সাইদুল। ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্বে শহরের টাউনহলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যদিও জয় বাংলা বলে তাদের উপরে হামলা করা হয়েছে মূলত তারা আওয়ামী লীগ নয়। অন্য একটি কুচক্রী মহল সন্ত্রাসী গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রশাসনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। উল্লেখ্য ওই সন্ত্রাসী হামলার ঘটনার মামলার আসামী আরও দুইজনকে গত ১১মে শহরের বাসস্ট্যান্ড থেকে বাস গাড়ি যোগে পালানোর সময় বাসের টিকিটসহ মোঃ নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজুকে জনতা আটক করে। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে মার্চ ফর মাকসু কর্মসূচি

ভালুকায় এক এতিমের জমি দখলের অভিযোগ

নাগেশ্বরীতে ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

পোরশায় জামাতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শুভ-তায়েফ

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণ

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা