শনিবার, 17 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১৭ মে ২০২৫ - ৬:৪৪ অপরাহ্ন

রাজশাহীর জেলা প্রতিনিধি:

রাজশাহীতে এককেজি গাজা উদ্ধার হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলায় অটো রিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৬ মে) র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার সেলিম (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার শুকুর আলী (৩২)।

শনিবার (১৭ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোহনপুর বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অটো রিকশায় করে গাঁজা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এরপর অভিযান চালিয়ে দুইজনকে অটোসহ গ্রেপ্তার করা হয়। অভিযানকালে অটো রিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ

রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

নানা আয়োজনে নোবিপ্রবিতে ইইই ডে উদযাপন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনা জেলা সিনিয়র রোভার মেট (গার্ল) নির্বাচিত পাবিপ্রবির সামিয়া তাবাসসুম

খাসিয়াদের ভূমি অধিকার নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

লাম্পি স্কিন ডিজিজ ও পিপিআর প্রতিরোধে বাকৃবির টিকাদানের উদ্যোগ