মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে জোনাকির নেতৃত্বে শরিফুল-রাকিব

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ২:১৯ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোনাকি’র পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৮ মে) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এ কমিটিতে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের পরিসংখ্যান বিভাগের মোঃ শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের ইতিহাস বিভাগের মোঃ রাকিব হাসান।

সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম বলেন, মানবতা যেখানে অবহেলিত, জোনাকি’রা সেখানে উদ্ভাসিত। এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনের শুরু থেকে এ পর্যন্ত যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন, যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংগঠনে মেধা, শ্রম, অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যাদের ঘামে আজ জোনাকি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনে রুপ নিয়েছে; তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে ‘জোনাকি’ মানবসেবায় কাজ করে এসেছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত এই সংগঠন জোনাকি’র উত্তরোত্তর সফলতা কামনা করি এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা এই সংগঠনের প্রাণ (সকল শিক্ষার্থীর) সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান বলেন, জোনাকি মানবতার সেবায় নিয়োজিত একটি সেচ্ছাসেবী সংগঠন। মানুষদের সাহায্য করাই আমাদের কাজ। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে বিভিন্ন মাধ্যমে সাহায্য করার মধ্যেই জোনাকির সদস্যদের স্বার্থকতা। আমরা সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের আমাদের সেচ্ছাসেবী কার্যক্রম সুন্দরভাবে করবো, ইনশাআল্লাহ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে টিকটকের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেশ স্বাধীনের পর ৯০ভাগ সংস্কারই করেছে বিএনপি- যশোরে আমীর খসরু

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

Two Indian fighter jets shot down in Pakistan’s retaliation

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরে পদার্পণ

ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ