রবিবার, 1 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ১ জুন ২০২৫ - ৪:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সড়াইল আঞ্চলিক মহাসড়কটি অতিগুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কটি হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সাথে রাজধানী ঢাকার যাতায়াত সহজ করেছে। প্রতিদিন অর্ধলক্ষাধিক যানবাহন ও কয়েক লাখ মানুষ দৈনিক এ সড়ক দিয়ে যাতায়াত করেন।

৪ জেলার মধ্যে আর্থ-সামাজিক, কৃষি ও শিল্প সংশ্লিষ্ট যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক উন্নয়ন হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে বিকল্প ও কার্যকর সংযোগ গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে বেগবান করবে। পণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় জনগণের ভ্রমণ ব্যয় ও সময় সাশ্রয় হবে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে। কিন্তু সড়কটির নাসিরনগর-সড়াইল অংশ কাজ শুরু করলেও হবিগঞ্জ-লাখাই অংশ প্রকল্প থেকে বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অথচ প্রকল্পটি হবিগঞ্জ সড়ক বিভাগের অধিন। এমন খবর চাওর হলে লাখাই উপজেলাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।

আজ দুপুরে বিক্ষুব্ধ হয়ে উপজেলাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করে প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশের কাজ দ্রুত শুরু করার দাবি জানান। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন।

তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ করে এখন এসে প্রকল্প থেকে হবিগঞ্জ-লাখাই অংশটি বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। যদি প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশ প্রকল্প থেকে বাদ দেয়া হয় তবে তীব্র আন্দোন গড়ে তুলা হবে। প্রয়োজন ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারিও দেন।

এডভোকেট শামছুল ইসলাম বলেন, বার বার হবিগঞ্জবাসীর সাথে বিভিন্ন প্রকল্প নিয়ে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। ক’দিন পর পরই একেকটি প্রকল্প বাতিল করা হচ্ছে। এটি কোন অদৃশ্য ষড়যন্ত্র বলে আমারা মনে করছি। তবে যেকোন ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।

তিনি বলেন, এ সড়কটি উন্নয়ন হলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেট বিভাগের দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার। যাতায়াত খরচও কমবে। এ সড়কের পাশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হবে। অর্থনৈতিক উন্নয়ন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আয়াতুল ইসলাম, এডভোকেট ইয়ারুল ইসলাম, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ প্রমুখ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মসিকের জলাবদ্ধতা সমস্যা ও নিরসনে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন

বর্তমান ক্যাম্পাস নিয়ে বিনিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল   

নাগেশ্বরীতে ভূমি কর আদায়ে নববর্ষে হালখাতার নতুন দিগন্ত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি মশিউর বাবু আটক

ডিআইইউ’র “ল” বিভাগের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শান্ত-মুশির জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব পলাশ

নজরুল বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী এবং এক দশক পূর্তি উদযাপন

আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ