বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভারতের আহমেদাবাদে ২৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত 

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৫:৩৩ অপরাহ্ন

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে ২৫০ যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

বিমান বিধ্বস্তের এই ঘটনায় যাত্রীদের সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেন। ২৫০ জনের বেশি আরোহী নিয়ে প্লেনটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবি থেকে দেখা যাচ্ছে, মাটির নিচ থেকে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ওই এলাকার যান চলাচল অন্য পথে সরিয়ে দিয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে অনলাইনে চাকরির আবেদন শুরু, বাড়বে স্বচ্ছতা

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স

উলিপুরে চলছে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির রমরমা ব্যবসা

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক জাকির হোসেন

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস

নাগেশ্বরীতে ব্যক্তিগত খামার ও বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ, থানায় অভিযোগ দায়ের