শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তেহরানে হামলার পর পাল্টে গেল সমীকরণ, ইরানের পাশে ৪ পরমাণু শক্তিধর দেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

তেহরানে ইসরায়েলের চালানো হামলার পর নাটকীয়ভাবে পাল্টে গেছে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ। ইরানের পাশে সরাসরি অবস্থান নিয়েছে চারটি পরমাণু শক্তিধর দেশ—চীন, রাশিয়া, পাকিস্তান ও উত্তর কোরিয়া।

এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে চীন জাতিসংঘে কড়া ভাষায় জানিয়েছে, “তেল আবিব একটি রেড লাইন অতিক্রম করেছে।” রাশিয়া বলেছে, “এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।”

পাকিস্তান বলেছে, “এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।” আর উত্তর কোরিয়ার পক্ষ থেকেও ইরানের প্রতি ইতিবাচক বার্তা এসেছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তেহরানের প্রতি এই সমর্থন আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে মুসলিম বিশ্ব থেকেও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া এসেছে। সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে।

হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে তাকে সাড়া দিতেও দেখা যাচ্ছে না।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে একটি নতুন বৈশ্বিক মেরুকরণের, যেখানে ইরান আর একা নেই।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স, ফার্স নিউজ, গ্লোবাল টাইমস

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাকসু’র গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন

যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক হলেন ড. মো: ফরহাদ বুলবুল

তরুণ নেতৃত্ব বিকাশে শেকৃবি ও ডিএআই গ্লোবাল এলএলসি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার

রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যশোর পুলিশ

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

চৌগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি