শুক্রবার, 20 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাতভর ইরানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ জুন ২০২৫ - ২:০০ অপরাহ্ন

রাতভর তেহরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলায় অংশ নেয় ৬০টিরও বেশি যুদ্ধবিমান, যেখানে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০টি আধুনিক যুদ্ধাস্ত্র। আইডিএফ জানিয়েছে, মূলত ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়েছে।

তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হামলার পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরসেবায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মাইক্রোসফট অফিসের কাছে বিস্ফোরণে আগুন ধরে যায়, আশপাশের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন।

এছাড়া বৃহস্পতিবার রাতেই তেলআবিব, হোলোন ও রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে মোট ৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা। সোরোকা হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন ভবন, আতঙ্কিত মানুষ ছুটোছুটি করছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, জেরুজালেম থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে, হামলাগ্রস্ত এলাকায় ‘বিপজ্জনক পদার্থ’ থাকার সম্ভাবনা থাকায় যেন কেউ সেখানে না যান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পতনের আগেই আত্মীয়দের পালানোর বার্তা দিয়েছিলেন, নেতাকর্মীদের কথা ভাবেনি হাসিনা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন

নববর্ষে সংস্কৃতির ছোঁয়ায় চঞ্চল বাকৃবি

নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রোগীদের মাঝে ছাত্রদলের সেহরি বিতরণ

চোখে জল, মনে ভালোবাসা—মা দিবসে মাভাবিপ্রবি হয়ে উঠল ভালোবাসার বর্ণমালা

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়

নড়াইলে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার