শুক্রবার, 20 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মেসি এক অমর গল্পের নাম

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ জুন ২০২৫ - ৩:৫৫ অপরাহ্ন

ফুটবল মাঠে কখনো কখনো জন্ম নেয় এমন মুহূর্ত, যা সময়কে ছাপিয়ে চিরকালীন হয়ে ওঠে। তেমনই এক মুহূর্তের জন্ম দিলেন লিওনেল মেসি। বয়স ৩৭ হলেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা, সৃষ্টিশীলতা ও সাফল্যের ক্ষুধা আজও অমলিন। ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে সেই চেনা বাঁ পায়ে ফ্রি–কিক থেকে গোল করে আবারও প্রমাণ করলেন—মেসি আসলে এক ‘অমর’ গল্পের নাম।

গতকাল আটলান্টায় ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি মুখোমুখি হয় ইউরোপিয়ান জায়ান্ট পোর্তোর। ম্যাচে যখন ১-১ সমতা, তখন ৫৩তম মিনিটে ফ্রি–কিক পায় মায়ামি। বক্সের মাথায় ছোট্ট ‘ডি’ চিহ্নের সামনে বলটি রাখা। পরিচিত ভঙ্গিতে কয়েক পা দূরে দাঁড়িয়ে থাকা মেসির নিশ্বাস দেখে অনেকেই বুঝে গিয়েছিলেন, কী হতে যাচ্ছে!

যা হলো, তা নতুন কিছু নয়, কিন্তু প্রতি বারই যেন নতুন করে আলো ছড়ায়। বাঁ পায়ের জাদুতে বল গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ালো। এরপর সেই চেনা উদ্‌যাপন—দুই হাত ছড়িয়ে শিশুর মতো দৌড়! আনন্দ যেন কখনোই পুরোনো হয় না, বিশেষ করে যখন সেটা আসে মেসির পা থেকে।

এই গোল মেসির ক্যারিয়ারে শুধু আরেকটি গোল নয়, এটি একটি মাইলফলক। ফিফার আয়োজিত সব টুর্নামেন্টে (ছেলে ও মেয়ে উভয়ের) মিলে সর্বোচ্চ ২৫ গোলের রেকর্ড এখন তাঁর দখলে। তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তাকে (২৪ গোল)।

২০০৫ সালের অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে আন্তর্জাতিক ফুটবল জীবন শুরু করা মেসি এ পর্যন্ত ফিফার ১০টি টুর্নামেন্টে ৪০ ম্যাচে এই রেকর্ড গড়েছেন। তাঁর এই পথচলায় আছে পাঁচটি বিশ্বকাপে ১৩ গোল, চারটি ক্লাব বিশ্বকাপে ৬ গোল এবং যুব বিশ্বকাপে আরও ৬টি গোল।

এ ছাড়া, ফ্রি–কিক থেকে সরাসরি গোলের সংখ্যায়ও মেসি বসেছেন কিংবদন্তিদের পাশে। ব্রাজিলের জিকো, পেলে, জুনিনিও ও মার্সেলিনিও ক্যারিওকার মতো নামগুলোর সঙ্গে এখন উচ্চারিত হচ্ছে তাঁর নামও।

মেসির এই পারফরম্যান্সের মধ্য দিয়ে কনক্যাকাফ অঞ্চলের কোনো ক্লাব প্রথমবারের মতো ইউরোপিয়ান ক্লাবকে ফিফার অফিশিয়াল টুর্নামেন্টে হারানোর ইতিহাসও গড়েছে। ১৩১ বছরের পুরোনো, ৮৬টি শিরোপা জেতা পোর্তোর বিপক্ষে মাত্র ৭ বছরের মায়ামির জয়—এটা শুধু মেসির পায়ে লেখা সম্ভব।

তাঁর অর্জনের ঝুলি প্রায় পরিপূর্ণ। তারপরও প্রতিটি ম্যাচে তাঁর সেই ছেলেমানুষি উদ্‌যাপন, তাজা ফুটবলের প্রতি ভালোবাসা যেন একটাই বলে—সব কিছুই পেরিয়ে মেসি এক অমর গল্পের নাম।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেননি জামায়াত শিবিরের নেতা কর্মীরা, স্পষ্ট বিবৃতি

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধে ওসির ঘোষণা

প্রথমবারের মত সিমাগো র‍্যাংকিংয়ে দেশের শীর্ষ ১২তম বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি

বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার