শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ২১ জুন ২০২৫ - ৬:৫৮ অপরাহ্ন

মো:জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামীকাল রবিবার (২২ জুন) শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে ২৫ জুন পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
‎ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনটি হলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এমনকি কোটার মাধ্যমেও ভর্তির সুযোগ থাকবে না।
‎প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা (অনলাইনে পরিশোধযোগ্য) ২২ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন সকাল ১০টা থেকে ২৬ জুন বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।
‎ভর্তি বাতিল করতে হলে প্রার্থীদের নিজে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে যেখানে কাগজপত্র জমা দিয়েছেন। একবার বাতিল করলে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।
‎এছাড়া, কোনো একটি বিভাগের ভর্তি নিশ্চিত করে যদি ‘Stop All Migration’ নির্বাচন করা হয়, তাহলে ওই বিভাগের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগে মাইগ্রেশন করা যাবে না। একইভাবে ‘Stop University Migration’ করলে ওই বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিভাগ ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলবে না।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

গবিতে সমাবর্তন ২৪ ফেব্রুয়ার, পুনরায় রেজিষ্ট্রেশন চালু

ময়মনসিংহে বর্ষায় নগরবাসীর গলার কাঁটা জলাবদ্ধতা

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

অফিশিয়াল লোগো উন্মোচন করলো জাবিপ্রবি

রায়গঞ্জে ধানক্ষেতে থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

পাবিপ্রবির গুচ্ছ ভর্তি পরিক্ষা শেষে গ্রীন ভয়েসের ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

বিভাগ প্রতিনিধি নির্বাচন ইস্যুতে শিক্ষার্থীকে হুমকি, অভিযুক্তরা ছাত্রলীগের সাবেক কর্মী