মঙ্গলবার, 24 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ ইউনিয়ন ভূমি অফিসে কোন কর্মকর্তা উপস্থিত না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন গুনাইগাছ ইউনিয়ের বাসিন্দারা।

 

এরকম ঘটনা ঘটেছে গুনাইগাছ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবীর ও উপসহকারী কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে। 

 

মঙ্গলবার(২৪ জুন) দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত গুনাইগাছ ভূমি অফিস থেকে গেলে দেখতে পাওয়া যায়, অফিসে বিভিন্ন এলাকা থেকে সেবাপ্রত্যাশীরা এসে ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তাকে না পেয়ে বাহিরে বসে অপেক্ষা করতেছেন।

 

কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা বহিতে দেখা যায় ভূমি কর্মকর্তা হুমায়ুন করবি গত সোমবার ও মঙ্গলবার থেকে অফিসে অনুপস্থিত এবং ভূমি উপসহকারী কর্মকর্তা জিয়াউর রহমান মঙ্গলবার অফিসে আসেন নি।

 

ইউনিয়নের সন্তোষ অভিরাম গ্রামের বাসিন্দা কোব্বাস আলী ও মমিনুল ইসলাম বলেন, আমরা প্রায় ২ ঘন্টার মতোন এখানে এসে বসে আছি ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা না থাকায় খাজনা দিতে পারছি না।

 

ভূমি কর্মকর্তা ও উপ সহকারী কর্মকর্তা কখন আসবেন সে বিষয়েও জানেন না অফিসের কোন কর্মচারী।

 

অফিস সহকারী সান্তনা বলেন, স্যার এখনও আসেন নি। স্যার উপজেলায় আছেন আসতেছেন হয়তো বা। 

 

এ বিষয়ে গুনাইগাছ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জিয়াউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায় নি।

 

এ বিষয়ে গুনাইগাছ ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আপনি আমার হিসাব ইউএনও স্যারের কাছে নেন।

 

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গবেষণা: মেশিন লার্নিংয়ে ব্রুসেলোসিস শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে সফলতা

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

২০২৪-২৫ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন করলো নজরুল বিশ্ববিদ্যালয়।

শিখা এসোসিয়েশন এর পক্ষ থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে নাহিদ-আশরাফ

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবীতে মানববন্ধন

মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের সাথে মোলভি বাড়ি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

বেপরোয়া কিশোর গ্যাং