বৃহস্পতিবার, 26 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তজুমদ্দিনে শম্ভুপুর দঃ ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ - ১১:৪৭ অপরাহ্ন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে উপজেলার শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ, সুসংহত ও কার্যকরী ভূমিকা পালন করতে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পশলা বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন প্রাঙ্গণে স্বতঃস্ফূর্তভাবে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা।

প্রথম পর্বে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র প্রয়াত নেতাদের স্মৃতিচারণের মধ্য দিয়ে কার্য্যনির্বাহী কমিটি গঠনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিথ্যা ও বানোয়াট মামলা, হামলা ও সীমাহীন নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমে ক্ষতিগ্রস্ত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সকল ভেদাভেদ ভুলে ভোলা ৩ আসনের ছয় বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে শক্তিশালী করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু’র সভাপতিত্বে ও ঢাকাস্থ তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, এ কে এম মহিউদ্দিন জুলফিকার, গোলাম সরোয়ার আলম, শাহাদাত হোসেন পাটোয়ারী, জাকির হোসেন মনু, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) হাসান মোঃ সাফা পিন্টু, উপজেলা মহিলা দল সভানেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে প্রায় পৌনে ৪ লাখ টাকার গাছ লাগাবে পূবালী ব্যাংক পিএলসি

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

বিকেএসপি কাপ টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ যবিপ্রবি

পাবনায় শেখ হাসিনা ট্রেন হামলা মামলা: হাই কোর্টে সব আসামি খালাস

নতুন ষড়যন্ত্র রুখতে দেশপ্রেমিক সাংবাদিকদের সতর্ক থাকার তাগিদ নার্গিস বেগমের

নাগেশ্বরীতে ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার

বড়াইবাড়ী যুদ্ধ থেকে পিলখানা হত্যাকাণ্ড: কুড়িগ্রামে জামায়াত আমিরের স্মৃতিচারণ

ইবিতে দুই সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব

পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ