শুক্রবার, 4 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে আয়োজিত হলো মৎস্য শিকার প্রতিযোগিতা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ৪ জুলাই ২০২৫ - ১০:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম পুরস্কার ছিল ৯ কেজি ওজনের বিশাল মাছ।

শুক্রবার (৪ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল সংলগ্ন লেকের (পুকুর নং-৩) পাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধীনস্থ মৎস্য খামারের তত্ত্বাবধানে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক।

 

মৎস্য খামারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য খামার ইন-চার্জ অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং সৌখিন মৎস্য শিকারীবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “অনেক দিন পর এমন আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে মৎস্য শিকার প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আমি মাৎস্যবিজ্ঞান অনুষদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

 

ভবিষ্যতে প্রতিজন মৎস্য শিকারীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে অন্তত একটি করে ক্যাপ (টুপি) প্রদানের নির্দেশনা দেন তিনি। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজনটির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘ময়মনসিংহের বিভিন্ন এলাকার মানুষ এখানে এসেছে। তাছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীও রয়েছে। লটারির মাধ্যমে স্থান নির্ধারণের পর সেরা তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে প্রায় নয় কেজির মাছ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে প্রায় আট ও সাত কেজির মাছ দেওয়া হয়েছে।’

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩টা থেকে শুরু হয়ে শুক্রবার বিকাল পর্যন্ত এ প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় মোট ৪২ জন সৌখিন মৎস্য শিকারী অংশগ্রহণ করেন। লটারির মাধ্যমে স্থান নির্ধারণের পর সেরা তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ, সোয়াইদ সরদার সুপ্তর কল রেকর্ড ফাঁস

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন হাসনাত ও সামান্থা

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

যশোরে দুর্বৃত্তদের গুলিতে সাদী নিহত

আজ ১৭ রমাদান, ঐতিহাসিক বদর দিবস