রবিবার, 6 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৬ জুলাই ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন বনজ, ফলজ, ঔষুধি ও ছায়াদানকারী গাছ রোপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রক্তদানে সহায়তাকারী সংগঠন ব্লাড ব্যাংক।

 

রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে ব্লাড ব্যাংকের সদস্যরা।

 

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাসুম বিল্লাহ বলেন, যবিপ্রবি ব্লাড ব্যাংক সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রক্তদান যেমন একটি জীবন বাঁচানোর মহান কাজ, তেমনি বৃক্ষরোপণও একটি প্রাণ বাঁচানোর নিঃশব্দ সংগ্রাম।

জলবায়ু পরিবর্তন, অক্সিজেন ঘাটতি, প্রাকৃতিক ভারসাম্যহীনতা এসব সমস্যার সমাধানে বৃক্ষই হতে পারে আমাদের শ্রেষ্ঠ বন্ধু। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি সবুজ ভবিষ্যতের বীজ বপন করছি। এর সাথে সাথে  আমি মনে করি গরমের সময় যশোরের তীব্র গরম থেকে বাঁচার জন্য এই বৃক্ষ রোপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । 

চলুন, আমরা শুধু রক্ত নয় গাছও দেই। প্রাণ বাঁচাই রক্ত দিয়ে, ভবিষ্যৎ বাঁচাই গাছ দিয়ে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে ব্যর্থ প্রযুক্তি, আযানের মাধ্যমে প্রার্থনা

রাজশাহীতে গাঁজা ও ইয়াবাসহ মহিলা গ্রেপ্তার

রাবিতে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক

বাকৃবিতে প্রায় পৌনে ৪ লাখ টাকার গাছ লাগাবে পূবালী ব্যাংক পিএলসি

মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শুভ-তায়েফ

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার