রবিবার, 13 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর সংঘর্ষে বাবা-মেয়ের আনন্দভ্রমণ পরিণত হলো মৃত্যু মিছিলে: নিহত ২, আহত ৩

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ১৩ জুলাই ২০২৫ - ৬:৫১ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন কলেজছাত্রী ও অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী পরিবার নিয়ে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে যান। দুপুরে ফেরার পথে সোনাহাটগামী একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক ঘুন্টিঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা তাদের রিজার্ভ অটোরিকশাটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার অনার্স পড়ুয়া মেয়ে আনিকা (১৮) মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোচালকসহ অন্যদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চালক বানু মিয়া (৩০) মারা যান। তার বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে।

আহতরা হলেন মাওলানা আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও ছোট মেয়ে ফাতেমা (৯)। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সোনাগাজী থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, ৫ দিনেও মেলেনি খোঁজ

ছাত্রশিবিরের উদ্যোগে হাবিপ্রবিতে কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ

নাগেশ্বরীর এগারো মাথায় গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা জনতা ব্রিকস: প্রশাসনের নীরব ভূমিকা,জনমনে নানাবিধ প্রশ্ন

ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে গনধর্ষণ

৩ দফা দাবীতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা, সমাধান চায় রাজপথে

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না হাবিপ্রবি

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবারের উপস্থিতি ৭৮ শতাংশ

বাকৃবির গবেষণা: ইউরোপিয়ান স্যাভয় ক্যাবেজের সফল উৎপাদন

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত