শুক্রবার, 29 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পরীক্ষার হলের ওয়াশরুম যেন নকলের কারখানা

প্রতিবেদক
মোঃ শফিউল্লাহ্ , নোবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ - ৩:৫৭ অপরাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ওয়াশরুমগুলো নকলের জন্য ব্যবহার করার অভিযোগ উঠেছে। লাইব্রেরী ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান অবস্থায় শিক্ষার্থীরা ওয়াশরুমে রেখে আসা বই এবং নোট খাতা থেকে নকল করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বলে জানান শিক্ষার্থীরা।

সরজমিনে দেখা যায়, ওয়াশরুমের জানালা সহ বিভিন্ন জায়গায় খাতা বইপত্র রাখা। খোঁজ নিয়ে জানা যায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতেই কিছু শিক্ষার্থী এইসব বই পত্র রেখে যায়। পরীক্ষা চলাকালীন ওয়াশরুমে যাওয়ার কথা বলে অবৈধ ভাবে এসব বই পত্র থেকে সুযোগ নেওয়ার অভিযোগ উঠেছে।

তাছাড়াও পরীক্ষা হলের দেওয়াল, ওয়াশ রুমেরদেওয়াল, ব্রেঞ্চ এ দেখ গেছে বিভিন্ন প্রশ্নের উত্তর অনেকে আগে থেকে লিখে রাখে। পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার হল‌ খোলা হলে কিছু শিক্ষার্থী সুবিধা পাওয়ার আশায় এমন অসাধু উপায় অবলম্বন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক  শিক্ষার্থী বলেন, “সেমিস্টার পরীক্ষার হলরুম বিভিন্ন বিভাগের পড়ে। সেই সুবাধে দেখলাম বেশিরভাগ ডিপার্টমেন্টের বেঞ্চগুলোতে এবং দেয়ালে বিভিন্ন বিক্রিয়া, সংকেতসহ বিভিন্ন প্রশ্নের উত্তর  আগে থেকে লিখে রাখে। এর জন্য অনেকে পরীক্ষা শুরু হওয়ার আগে এসে বেঞ্চগুলোতে লিখে রাখে।

আবার অনেকে ওয়াশরুমগুলোতে শীট, নোট খাতা বই রেখে আসে। পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাখানেক পরে দেখা যায় অনেকেই ওয়াশরুমে গিয়ে ৪/৫ মিনিটের বা এর বেশি সময় ধরে সেখানে থেকে পড়ে আসে। এই ২ ভাবেই অনেক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে। যার ফলের যারা পড়ালেখা করে এবং যারা করে না তাদের মধ্যে মেধার সঠিক মূল্যায়ন হয় না। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক শিক্ষার্থী বলেন, “নকল করা আমাদের নিজেদের প্রতি প্রতারণা। এটি আমাদের সঠিকভাবে শেখার সুযোগকে নষ্ট করে দেয়। শিক্ষা শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল করা নয়; এটি আমাদের চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার একটি প্রক্রিয়া। যখন আমরা নকল করি, তখন আমরা এই মূল্যবান শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।”

নকলের ফলে অন্য শিক্ষার্থীরা অবিচারের স্বীকার হয় উল্লেখ্য করে তিনি আরো‌ বলেন,” যারা কঠোর পরিশ্রম করে, তারা যখন নকলের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের সাথে প্রতিযোগিতা করে, তখন তা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক। এটি শিক্ষকদের জন্যও একটি বড় ধাক্কা, যারা আমাদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেন। শিক্ষক শিক্ষার্থী বান্ধব ক্লাসরুম নকল কমাতে সহায়ক হতে পারে।”

এ বিষয়ে প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান বলেন, ” পরীক্ষা শুরুর আধাঘন্টা পর একজন সুইপার যেয়ে নকল সংগ্রহ করে নিয়ে আসে। এটা প্রতিনিয়ত চলমান থাকবে। হল পরিদর্শক বিষয়টি নিশ্চিত করবেন।”

ওয়াশ রুমের বইখাতা এবং নকল বিষয়ে নোবিপ্রবি উপাচার্য ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, ” পরীক্ষা শুরুর পর ওয়াশ রুমে তল্লাশি চালানো হবে এবং অবৈধ ভাবে রাখা বইখাতা নোট জব্দ করা হবে। তাছাড়া ও নকলের জন্য শাস্তির বিধান আছে। গত মিটিং এ ৭-৮ জন কে শাস্তি দেওয়া হয়েছে। নকলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক জাহাঙ্গীর ও জাকির হোসেন

১৪ বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কাউন্সিল, ৫ সদস্যের কমিটি

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ইদ কার্যক্রম

ডিআইইউ ‘ব্লাজা’ ইউনিটের নেতৃত্বে সৌরভ ও রকিবুল

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস

২১ মাস পর পরীক্ষামূলকভাবে চালু ইবি ক্যাফেটেরিয়া

বিএনপি

মানুষের প্রত্যাশা পুরণে বিএনপি অঙ্গিকারবদ্ধ : গিয়াস উদ্দিন

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও নানা আয়োজনে ডিআইইউসাস ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন

ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ, লন্ডনে ইউনূসের সফর প্রসঙ্গে ইতিবাচক বার্তা