বুধবার, 4 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ - ১০:০৮ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুরের  খানসামা উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় আমীর মাওলানা মো. আনিসুর রহমান ও সেক্রেটারি মো. সামিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পাকেরহাটস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. রবিউল ইসলাম ও অফিস সম্পাদক শহিদুল ইসলাম খোকন এর উপস্থিতিতে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা গঠন শেষে গোপন ভোটে সেক্রেটারি হিসেবে মো. সামিউল ইসলামকে নির্বাচিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা জামায়াতের রুকনদের গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে ৫৪ জন রুকন ভোটাধিকার প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন জেলা আমীর অধ্যাপক আনিসুর রহমান ও অফিস সম্পাদক শহিদুল ইসলাম খোকন। রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে আবারো মাওলানা আনিসুর রহমানকে আমীর নির্বাচিত করা হয়।

এছাড়াও উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি হিসেবে ইকবাল হোসেন, মনিরুজ্জামান জিহাদীকে ওলামা ও তারবিয়াত বিভাগের সভাপতি , আব্দুল্লাহ আল কাফিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আসেদ আলীকে যুব বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তারা এর আগের সেশনেও উপজেলা জামায়াতের দায়িত্বপালন করেছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ