বুধবার, 18 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ - ১:১৮ অপরাহ্ন

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৪: মহান বিজয় দিবস উপলক্ষে বাঁধন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন)-এর উদ্যোগে কলেজ সংলগ্ন বাহাদুর শাহ পার্কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । এই কর্মসূচির লক্ষ্য ছিল জনসাধারণের মাঝে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং জরুরী সময় রক্তদানের উৎসাহিত করা । বাঁধন স্বপ্ন দেখে সেই দিনের যেদিন দেশে প্রতিটি মানুষ রক্তের গ্রুপ সম্পর্কে জানবে এবং নিজ থেকে রক্তদানে এগিয়ে আসবে।

উক্ত কর্মসূচিতে মোট ১২৯ জনের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিটের কর্মীরা । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিটের সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া এবং অন্যান্য সদস্যরা। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিটের উপদেষ্টা মোঃ রাফসান, সাগর সর্দার এবং ইয়াসমিন আক্তার । আরো উপস্থিত ছিলেন ঢাকা সিটি জোনের অন্যান্য ইউনিটে কর্মীবৃন্দ।

এ ধরনের মানবিক উদ্যোগ তরুণ সমাজের মধ্যে স্বেচ্ছাসেবী মনোভাব এবং জনকল্যাণে  উৎসাহিত্ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে সংগঠিত হতে পারে

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়- তাবিথ আউয়াল

কর্মসূচির ধীর গতি, বিচার প্রক্রিয়ায় হতাশ শিক্ষার্থীরা

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

বাকৃবি ছাত্রদলের ব্যতিক্রমী ঈদ আয়োজন, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উপহার

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

যশোরের নার্সিং শিক্ষার্থীদের আজ থেকে ৯দিনে কর্মবিরতি শুরু

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

ইবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে এক যুবক আটক