শনিবার, 29 নভেম্বর 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ - ২:৩৬ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বোর্ডমিল এলাকায় মদিনা গ্রুপ নামে একটি প্লাস্টিক তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ মেশিন অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় আশপাশের অন্য শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে আমাদের দুইজন শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, মেশিনের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণ করায় আগুন ছড়াতে পারেনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের হুমকির জবাবে খামেনির যুদ্ধ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আগামীর বাংলাদেশ হবে জুলুম নির্যাতন ও অন্যায় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ – মাওলানা আবদুল হালিম

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা

রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

সাকিব-তামিম দ্বন্দ্বের ছায়া কি পড়ছে নতুন নেতৃত্বেও?

রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাকৃবিতে নতুনদের ক্লাস শুরু ৬ জানুয়ারি