শনিবার, 29 নভেম্বর 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্ষমতায় এলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব: ডা. শফিকুর

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ - ৩:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুরনো ফরমূলায় আর নতুন বাংলাদেশ চলবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বস্তাপচা দুর্গন্ধ রাজনীতি চায় না। এই সরকার কোনো দলের পক্ষপাতদুষ্ট হোক সেটিও জনগণ চায় না৷ জনগণের সরকার দেখতে চায়।

ফ্যাসিবাদের একটা অংশ বিদায় নিলেও সব ধরনের লক্ষণ আজও বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির।

তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষ খোলা বুকে গুলি ও আগুনের বিরুদ্ধে লড়াই করেছিল। ছাত্র-যুবকের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন।

দেশ চালানোর অভিজ্ঞতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অনেকে বলে ক্ষমতায় গিয়ে কীভাবে দেশ চালাবো, আমাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নেই, আমাদের জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির অভিজ্ঞতা নেই, গণরুম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।

দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হলে বিভাজনের রাজনীতি আর থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছরে জামায়াতকে ধ্বংস করতে এমন কোনো কাজ নেই তারা করেনি। জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি।

শিবির ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে বলেও জানান জামায়াতের আমির।

তিনি বলেন, সরকারের ম্যান্ডেটে আসতে পারবে না দেখে পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে। আমরা ৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থীদের মনোনীত করেছি। জনসেবা যাদের পেশা এবং নেশা, জামায়াতের পতাকা তাদের হাতে তুলে দিয়েছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

বিয়ের অনুষ্ঠানে এসে আটক হলেন আওয়ামী লী​গের ফখরুল আনোয়ার

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

ফুলবাড়ীতে ভুট্টা খেতে অজ্ঞাত লাশ উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ সোমবার সন্ধ্যায়

মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে রহস্যময় বার্তা