শনিবার, 21 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুটেক্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ - ২:২৫ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিভিন্ন অনুষদের অধীনে ১১টি বিভাগে চার বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৭ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আবেদন গ্রহণ ১ জানুয়ারি সকাল ১০ টা থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত চলবে।

আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে এবং ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি. কিংবা তার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ১২,৮০০ জন প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১০০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২২ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ (শুক্রবার) সকাল ৯:৩০ টা হতে ১১:৩০ টা পর্যন্ত। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ। মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩০০০ জন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবার মোট ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নতুন বিভাগ হিসেবে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগটি যুক্ত হবে। বিভাগটির আসন সংখ্যা ৪০।

আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্যের জন্য:

https://www.butex.edu.bd/homepage/

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

পবিপ্রবির এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে তন্ময় ও কাফি

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

খুলনা জেলা সমিতির নেতৃত্বে নাঈমুল-ইফতি

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ১০০০ পিস কোরআন বিতরণ

ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিষদে রাবির ৪ মুখ