রবিবার, 8 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শহীদ সালাহউদ্দিনের ভাইয়ের আবেগঘন আহ্বান: ত্যাগ ও ইনসাফের পক্ষে চাইলেন ভোট

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৪২ অপরাহ্ন

২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় সংঘটিত রাজনৈতিক সহিংসতায় নিজের বড় ভাই শহীদ সালাহউদ্দিনকে হারানোর স্মৃতি তুলে ধরে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের ভোটারদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন তাঁর ছোট ভাই তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো: আবু জুবায়ের। 

আজ ৮ ফেব্রুয়ারি এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনী সহিংসতায় তাঁর বড় ভাই শহীদ সালাহউদ্দিন শাহাদাত বরণ করেন। “বড় ভাই হিসেবে তিনি ছিলেন মাথার ওপর ছায়া দেওয়া এক বটবৃক্ষ,” বলেন তিনি। ভাইকে হারানোর পর পরিবার যখন দিশেহারা হয়ে পড়ে, তখন নিঃশব্দে পাশে দাঁড়ান আরেক বড় ভাই—বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মতিউর রহমান।

তিনি বলেন, “আমি আজ কোনো দলীয় পরিচয় নিয়ে নয়—একজন শহীদের ভাই হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যিনি ত্যাগের মূল্য বোঝেন, যিনি ক্ষমতা নয়—সেবা বোঝেন, তাঁর জন্যই আজ এই অনুরোধ।”

বীরগঞ্জ–কাহারোল আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই জনপদ রক্ত, কান্না ও অসংখ্য ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে। “এই উর্বর ভূমিতে মো. মতিউর রহমানকে নেতা হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে রায় দিন,” বলেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একজন ত্যাগী মানুষকে জয়যুক্ত করুন—যেন পাহাড়সম ত্যাগ ও শহীদদের রক্ত বৃথা না যায়।”

শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের এই ত্যাগ কবুল করুন এবং ন্যায় ও ইনসাফের বিজয় দান করুন।”

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

রাজশাহীর বেসিক প্রকল্প ২ সফল হয় নাই

বাকৃবিতে রেল ক্লিপ চুরির সময় হাতেনাতে ধরা চোর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ

ক্যাম্পাসে আমভর্তা খাওয়া নিয়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইরান-ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

রাফি’র গোল্ডেন জিপিএ অর্জন ; ভবিষ্যতে ডাক্তার হতে চাই

জমিয়তে তালাবা ইবি শাখার নেতৃত্বে মাহমুদুল ও শামীম