শনিবার, 21 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে ইউএসএআইডির প্রকল্প: ৩০ জন ছাদবাগানী পেলো উন্নতমানের চারা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ - ৩:২৫ অপরাহ্ন

ময়মনসিংহে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে ৩০ জন ছাদবাগানীর মধ্যে উন্নতমানের ফল, সবজি ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্পের মুখ্য গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পটির প্রধান গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন জানান, বর্তমান সময়ের পরিবেশ রক্ষা ও টিকে থাকার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে এবং মানুষকে এতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন বাগানির মাঝে উন্নত মানের চারা বিতরণের একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ওই চারা বিতরণ উপলক্ষে গত ২০ ডিসেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদিন, সহযোগী গবেষক অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. উম্মে হাবিবা, পিএইচডি শিক্ষার্থী মোছাঃ লাজিনা বেগম উপস্থিত ছিলেন।

বাগানী ফারহানা আজাদ সোমা বলেন, আমরা খুবই খুশি যে উন্নতমানের ফল এবং সবজি চারা পাচ্ছি। এতে করে আমাদের বাগানে ফলন বাড়বে এবং আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের

জমকালো আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি পালন

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

পুঠিয়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ

বাজারের পশু খাদ্য মূল্য জরিপে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

নাগেশ্বরীতে প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তোলপাড়

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশে ঢুকে ভারতীয় বিএসএফ কৃষকদের পিটিয়ে গেল 

রুয়েটে স্টেম শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে