বুধবার, 1 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দিরাইয়ে সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলা: চাও মিয়া ও আজাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫ - ৫:৪৩ অপরাহ্ন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চাও মিয়া ওরফে হাসান আহমেদ চাও মিয়া এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আজাদ মিয়ার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সাংবাদিক আক্তার সাদিক বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের শিকার হতে হচ্ছে। আজাদ মিয়া ও চাও মিয়ার নেতৃত্বে বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছি। হত্যার হুমকির কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। কিন্তু পুলিশ এখনও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও জানান, “হামলার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছি। তবে তা দেখার পরও অধিকাংশ গণমাধ্যম কর্মী নিরব রয়েছেন।”

আক্তার সাদিকের বৃদ্ধা মা বলেন, “আমার ছেলের জীবনের নিরাপত্তা চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আক্তার সাদিকের অভিযোগ, অভিযুক্তদের প্রভাবশালী অবস্থানের কারণে তারা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত চাও মিয়া ও আজাদ মিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

জনমত:

গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ দিন পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ

বাধঁনের নতুন কমিটি শেকৃবিতে

কুড়িগ্রামে হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

স্কাউটিংয়ে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার

ইবি ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

পবিপ্রবিতে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারকলিপি প্রদান 

বাকৃবিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স

গাজায় ইসরায়েল-আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার