বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন     

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৬:৫৮ অপরাহ্ন

                                                                          নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় বিশাল রেলি শোডাউন করেছে তারাব পৌর ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ। উক্ত শোভাযাত্রায় তারাব পৌরসভা  ছাত্রদল বিশাল র‍্যালি নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগদান করে। পৌর ছাত্রদলের র‍্যালির নেতৃত্ব ছিলেন সভাপতি পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ আশিক, তারাব পৌর ছাত্রদলের সাবেক সদস্য আব্দুর রহিম শাকিল এবং যুগ্ন আহ্বায়ক তানভীর রহমান রাহাত। ২০২৫ নববর্ষের নতুন উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও মিছিল নিয়ে ছাত্রদল কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুদুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন। এখানে মাদক ,সন্ত্রাস চাঁদাবাজদের কোন স্থান নেই। অতীতের ন্যায় জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনগণের অধিকার আদায় কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নতুন বছরে জাতীয়তাবাদী ছাত্রদল নতুন রূপে প্রকাশ পাবে ,ইনশাল্লাহ। শোভাযাত্রা শেষে ছাত্রদল নেতাকর্মীরা কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন। উক্ত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ছাত্রদলের নেতা কর্মীগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ববির ক‍্যাম্পাস তারুণ্যের কন্ঠে সবুজের প্রতিধ্বনি!

খাসিয়াদের ভূমি অধিকার নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের গোলাগুলি ; পুলিশসহ আহত-২, আটক ৫

পলাতক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে উদাসীন রুয়েট প্রশাসন

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম

যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, সংবর্ধনা ও চড়ুইভাতি

বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে অগ্রদূত “তরুণদের স্বপ্ন থেকে বাস্তবের সাফল্য: Digitonica”

খাদ্য প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা: বন্য খেজুর থেকে তৈরি ভিনেগার

কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১