শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার-৬

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৫:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। এই মিছিলের ঘটনায় নেত্রকোণা মডেল থানার পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। 
গ্রেফতারকৃতরা হলো – জেলা শহরের নাগড়া(বাড়ইপাড়া) বাসিন্দা বাবুল সরকারের ছেলে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার(২৭), জেলা শহরের বড় বাজার এলাকার বাসিন্দা সজল সরকারের ছেলে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার(২৫), একই এলাকার বাসিন্দা দূর্গাচরণ সাহার ছেলে নেত্রকোণা পৌর শাখা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা(২৫), একই এলাকার বাসিন্দা মৃত রাখাল চন্দ্র বণিকের ছেলে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), একই এলাকার বাসিন্দা কৃষ্ণ রায়ের ছেলে নেত্রকোণা পৌর শাখা ছাত্রলীগের সদস্য রাহুল রায়(২৪), এছাড়া নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)।
আজ শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশের পাঠানো প্রেস রিলিজের মাধ্যমে জানান, আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নেত্রকোণা পৌরসভাধীন বড় মসজিদ সড়ক হতে নিষিদ্ধ ঘোষিত নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে এবং সুজন মিয়া সহ জেলা ছাত্রলীগের ১৫/২০ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করে জেলা শহরের তেরী বাজারের প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোণা সদর থানার টহল পুলিশ সংবাদ পেয়ে তৎক্ষণাত ঘটনাস্থলে পৌছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ৬ সদস্য কে গ্রেফতার করে মডেল থানার পুলিশ।
প্রেস রিলিজের আরও জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতংকিত করার লক্ষে মিছিল করার কারণে উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত