মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৫:৫৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশ এ তথ্য জানা যায়। 

 

অফিস আদেশে বলা হয়, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগষ্ট মাসের এই আন্দোলন শুধুমাত্র দাবী পূরণের লড়াই ছিলনা; ছিল জনগনের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব। এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবী, শিক্ষামন্ত্রনালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লব- ২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পূর্বের ইতিহাস বাদ দিয়ে নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান। এছাড়াও পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাতের আধারে ফসলী জমিতে কাটা হলো পুকুর

ছাত্রশিবিরে কেউ পদ চাইলে সে অটো মাইনাস, শিবির সভাপতি

পোরশায় অনৈতিক কাজে সেনা সদস্য সহ চারজন আটক

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

পবিপ্রবির হলগুলোর ডাইনিংয়ে নিম্নমানের খাবারে চড়াও মূল্য, আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

পবিপ্রবিতে র‌্যাগিং এ জিরো টলারেন্স নীতি

ডিআইইউ হল শৃঙ্খলায় টাস্কফোর্স গঠন