বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৬:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফখরুল ইসলাম সভাপতি এবং আবু নাসির ত্বোহা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ‘আলহামদুলিল্লাহ ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ফখরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেয়া হয়েছে’।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তদন্ত কমিশনের বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল

নির্মাণ সামগ্রী তৈরি করে হয়েছেন স্বাবলম্বী

ইউএনওর বিদায়ী সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

আলহামদুলিল্লাহ কিডস্ ক্রিয়েশন টিভির কনটেস্টে রানার্সআপ ধল প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষার্থী

বাউ সেফ ভেট: নিরাপদ ব্রয়লার উৎপাদনে বাকৃবির সাফল্য

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ

হাবিপ্রবিতে প্রোগ্রামারস অ্যারেনার কমিটি ঘোষণা