বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু

প্রতিবেদক
MD SIHABUL ALOM SOMRAT
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী :
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় ও রাজশাহী  জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৯ জানুয়ারি (বৃহষ্পতিবার) রাজশাহী সরকারি কলেজ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ‘লোকনাট্য সমারোহ’ শুরু হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার  (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল । স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার, রাজশাহী  মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মহিনুল হাসান ও এনডিসি আশিক জামান।
উদ্বোধনী দিনে রাজশাহীর পবা উপজেলার দল ‘গামছা’ গম্ভীরা এবং তানোর উপজেলার 
‘আলকাপ রঙ্গরস’ দল আলকাপ পরিবেশন করবে। ২য় দিন দুর্গাপুর উপজেলার দল ‘পঞ্চতারা’ মাদারপীরের পালা ও সদর উপজেলার দল
‘জয় মা মনসা’ মনসা পালা এবং ৩য় দিন পবা উপজেলার দল ‘ঐকতান’ বিয়েরগীত ও নাটোরের বাগাতিপাড়ার দল দয়ারামপুর থিয়েটার লছিমন পরিবেশন করবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অসহায় নাট্যকর্মীর মানবেতর জীবনযুদ্ধ: তরণী কান্ত সেনের হার না মানা সংগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে এসে আটক হলেন আওয়ামী লী​গের ফখরুল আনোয়ার

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশন রিসার্চ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত করার প্রস্তাব সচেতন মহলের

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সাধারণ সম্পাদক মিয়াজী

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

থামছে না সব্বেজ টাওয়ার ছাত্রীনিবাস মালিকের দৌরাত্ম্য: অসহায় শিক্ষার্থীরা

হাবিপ্রবিতে ‘Solidworks Contest’ আয়োজিত

ফুটপাতে হরেক রকম ইফতার