শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
Humayun Kabir
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ৭:২৬ পূর্বাহ্ন

IPDC Finance-এর সহায়তায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল জেলা শাখা বরিশালের বিভিন্ন অঞ্চলের বেদে সম্প্রদায়, ভাসমান জনগোষ্ঠী, ছিন্নমূল বাস্তুহারা এবং বস্তি এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সভাপতি হৃদয় হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক তানভীর বিশ্বাস সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আরিফ সহ সংগঠনের সদস্যগন। 

 

এই মহতী উদ্যোগটি শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের জীবনে উষ্ণতার পরশ এনে দেওয়ার একটি অসাধারণ প্রয়াস।

 

 অনুষ্ঠানে বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার তার বক্তব্যে বলেন, “আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে। শীতার্ত মানুষদের কষ্ট লাঘবের এই উদ্যোগটি আমাদের মানবিক দায়িত্বের একটি অংশ। IPDC Finance-এর সহায়তায় আমরা বরিশালের বেদে সম্প্রদায়, ভাসমান জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পেরে গর্বিত।”

 

বরিশাল জেলা শাখার সম্পাদক ইমরান হোসেন বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শীতার্তদের কষ্টের কথা ভেবে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। যারা এই মহৎ কাজে সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

 

এই মানবিক কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার সেতুবন্ধন তৈরি করবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

ময়মনসিংহে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

ভিসির নির্দেশে করা মামলার সাক্ষী হয়ে বাগিয়ে নিলেন প্রক্টরের পদ

হবিগঞ্জ বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার,​ বিলম্বে চট্টগ্রাম ছাড়লো ট্রেন

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

নড়াইলে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে যবিপ্রবিতে দোয়া মাহফিল ও তবারক বিতরন

রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা