শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে ইবি তারুণ্য

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ২:৫১ অপরাহ্ন

শীতার্তদের কষ্ট লাঘব করতে গরিব, অসহায় ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় তারা ১৬০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। 

 

এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন। টোকন অনুযায়ী ৩০ জন শিশুকে হুডি ও টুপি এবং ১৩০ জন বৃদ্ধ ও অসহায়দের মাঝে কম্বল ও চাদর প্রদান করেন।

 

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সংগঠনটির সাবেক সভাপতি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এই আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে শীতবস্ত্র দিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই। আমরা চাই কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। আমি অন্যান্য সংগঠনকেও শীতার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানাই।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হোসেনপুরে লেপতোশক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নেছারাবাদের মিয়ারহাট বাজারের পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

বাকৃবির শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

পোষ্য কোটা পুনর্বহালের দাবি ‘রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি’

রাজশাহীতে যাত্রা শুরু করলো প্লেল্যান্ড

ময়মনসিংহ ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে গোপনে রাজনীতিকারীদের মনবাসনা পূরণ হবে না

নড়াইলে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

ফুলবাড়ীতে স্পন্সর শিশুদের ফুটবল খেলা