রবিবার, 12 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় ব্যবহৃত চাকুসহ পলাতক আসামি চান্দি বাবু গ্রেফতার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ - ৬:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার মামলায় ব্যবহৃত ধারালো চাকুসহ পলাতক আসামি চান্দি বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে সদর মডেল থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

এ নিয়ে এই মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ ডিসেম্বর কাশিপুর এলাকার মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশকে গ্রেফতার করা হয়। আকাশ হত্যা, ছিনতাইসহ মোট ১১টি মামলার আসামি। এর আগে, গোপচর সুকুম পট্টি এলাকার মো. নয়ন ওরফে মরু সাহার ছেলে অনিককেও (২৮) গ্রেফতার করা হয়েছিল, যার বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা। অনিককে গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু এবং লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ১২ ডিসেম্বর ভোরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ওয়াজেদ সীমান্ত তার দেওভোগের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। সকাল ৬টার দিকে ডিআইটি আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

অপরাধীরা সীমান্তের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সীমান্তের মৃত্যু হয়।

নিহত সীমান্তের বাবা মো. আলম পারভেজ বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই মামলায় বর্তমানে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে রাস্তার বেহাল দশা, ঝুঁকিতে চলাফেরা করছেন হাজারো মানুষ।

শয়তানিয়াহুর শক্তি ও দুর্বলতা: বিশ্ব রাজনীতির পেছনের অদৃশ্য খেলাটি কী বলছে?

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ইবিতে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

৭ বছরেও কাজ সম্পন্ন হয়নি ময়মনসিংহ স্টিল রাইস সাইলো

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল

পবিপ্রবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই খাসি ও এক গরু কোরবানি