রবিবার, 12 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ - ৫:৫৮ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন হলে পবিত্র আল কোরআন পুড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 
রোববার (১২ জানুয়ারি) বিকেলে রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, সৈয়দ আমির আলী হল এবং মতিহার হলসহ কয়েকটি হলে কতিপয় উগ্রবাদী, দুষ্কৃতিকারী, বিশৃঙ্খলাসৃষ্টি কারী গোষ্ঠী মুসলিমদের প্রাণের স্পন্দন পবিত্র ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন পুড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এবং ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী বিজেপির লোগো হলের বিভিন্ন দেওয়ালে অঙ্কন করা হয়েছে। এ ঘটনায় রাবি ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এ ঘটনার নিন্দা প্রকাশ করে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, মুসলিম প্রধান দেশে কোরআন অবমাননা কোনোক্রমেই মেনে নেওয়া হবে না। উগ্রবাদী গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত তাদের যেকোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করা হবে। যারা এর সাথে জড়িত সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সিনিয়রকে মারধরের ঘটনায় হাবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিষ্কার

MBSTU Accounting Club Debuts with Seminar on International Opportunities for Accounting Graduates

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর

পরীক্ষার হলের ওয়াশরুম যেন নকলের কারখানা

নিশান এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মামলা

ফুলবাড়ীতে তীব্র শীতেও সমলয়ে বোরো চাষের নতুন দিগন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী

গাইবান্ধার কৃষকদের জন্য গাজর-টমেটো চাষের প্রশিক্ষণ দিলেন বাকৃবি অধ্যাপক

যশোরের চৌগাছায় কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

পবিপ্রবিতে এএইচএসএ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় ৩১ কোটি টাকা