সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১২:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য।

রোববার (১২ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো রাম দা উদ্ধার করলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারের ভেতরে কয়েকজন কিশোর ও তরুণ বয়সী ছেলে অপর এক কিশোর বয়সী ছেলেকে মারধর করে। পরে ধারালো রাম দা দিয়ে তাকে কোপায়। হামলা থেকে বাঁচতে পরে ওই কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। তার পেছনে হামলাকারীদেরও তাড়া করতে দেখা যায়।

তবে হামলার শিকার কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। হামলাকারীদেরও কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

শহীদ মিনারের এক চায়ের দোকানি বলেন, ‘দেখলাম ছোট ছোট ৫-৬ জন ছেলে জটলা করে দাঁড়িয়ে আছে। পরে একটি ছেলেরে একা পেয়ে মিনারের এক কোনায় নিয়ে যায়। পরে এক দফা ছেলেটিকে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো রাম দা দিয়েও কোপায় তাকে। পরে বাঁচার জন্য ছেলেটি শহীদ মিনারে ছোটাছুটি করতে থাকে।’

গত কয়েক মাসে শহীদ মিনারে মারামারি ও হাতাহাতির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে, এই ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারী অভিযোগে এক তরুণকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সাত দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, খোলা থাকছে হল

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

রাস্তায় গেলে গুম আর ঘরে থাকলে খুন গত ৫৪ বছরে আর কিছু পাই নি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শিরোপাজয়ীর সর্বোচ্চ পুরস্কার পেলেন মেসি

বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে বললেন তারেক রহমান

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

ইবিতে বসন্ত উৎসব

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!