সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে রক্তিমার আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১০:২২ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’র আয়োজনে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এর আয়োজন করে সংগঠনটি।

 

এদিন দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উৎসব স্থল পরিদর্শন করেন। এসময় সংগঠনটির সভাপতি সিরাজুম মুনিরা, ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি প্রায় ৩০ ধরনের পিঠার পসরা সাজিয়েছেন। উৎসব উপলক্ষে সকাল থেকেই বটতলা প্রাঙ্গণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেকেই বাহারি পিঠার স্বাদ নিতে এসেছেন উৎসব স্থলে। কেউ আবার আগ্রহ নিয়ে দেখছেন হরেক রকমের বাহারি পিঠা। নানা ধরনের পিঠার মধ্যে ছিল সুইচ রোল পুলি, সুজির মালাই চাপ, ম্যারা পিঠা, নারকেলপুলি, দুধ চিতই, ভাপা পিঠা, ফুলঝুরি পিঠা, সেমাই পিঠা, কেক, গোলাপ পিঠা, ডালের পিঠা, পুডিং, দুধমালাই রিং, দুধ সন্দেশ, নারকেল চমচম, তেলের পিঠা, নারকেল পাকন ও পাটিসাপটা।

 

আল-ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, ‘অনেকদিন পরে ক্যাম্পাসে পিঠা উৎসব দেখে অনেক ভালো লাগছে। আমরা উৎসব স্থল ঘুরেছি, পিঠা খেয়েছি। এখানে এসে গ্রামের পিঠা খাওয়ার স্মৃতি ফিরে পেলাম।’

 

পিঠা উৎসবের আয়োজক ও রক্তিমার সভাপতি সিরাজুম মুনিরা বলেন, ‘রক্তদান কর্মসূচির পাশাপাশি রক্তিমা একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। শীতকালীন ছুটিতে অনেকেই বাড়িতে যায়নি মূলত তাদের সাথে উৎসব ভাগ করে নেওয়ার জন্যই এই আয়োজন । রক্তিমার সকল সদস্য মিলে এই স্টল দাঁড় করানো হয়েছে।’

 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমরা খুব চমৎকার আয়োজন করেছো। এর মাধ্যমে আমাদের হারানো গ্রামীন ঐতিহ্য ফিরে আসবে। এছাড়া শিক্ষার্থীদের সুনিপুণ দক্ষতা ফুটে উঠবে। তোমাদের এমন আয়োজনের ধারাবাহিকতা বজায থাকুক।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবির উপাচার্য কার্যালয়ে তুমুল হট্টগোল, সাংবাদিক ঢুকতে বাঁধা ছাত্রদলের

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

স্বপ্নের রক্তচুক্তি

২০২৪ সালে যাদের হারিয়েছে ববি

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীতে বিশাল কর্মী সম্মেলন 

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম