বুধবার, 15 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় 10 টি ভুল এড়ানো উচিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ - ১১:১২ অপরাহ্ন
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন অধিকাংশ

. পুলিশ কনস্টেবল:

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে।আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

শারীরিক যোগ্যতা
মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদন ফি
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।

২. পুলিশের এসআই

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সময়ে সময়ে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে।

পদের নাম: ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স ২০ অক্টোবর ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আর নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

বুকের মাপ ও দৃষ্টিশক্তি: বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। আর বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের ৬/৬ হতে হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া: বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ পরীক্ষা হবে আটটি ধাপে। এগুলো হলো: প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার-দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন।

আবেদন ফি: ৪০ টাকা।

যেভাবে আবেদন:
এই লিংকের মাধ্যমে আবেদন http://police.teletalk.com.bd/home.php

৩. সেনাবাহিনীর সৈনিক

প্রায় সময় বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। এ ছাড়া বিএনসিসির সদস্য, সেনা সদস্যদের সন্তান ও টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারেন।

আবেদনের যোগ্যতা
সাধারণ ট্রেডের (নারী ও পুরুষ) জন্য এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০০ থাকতে হবে। বয়স ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হওয়া যাবে না।

টেকনিক্যাল ট্রেডের (নারী ও পুরুষ) জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ থাকতে হবে। কারগিরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না। শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ ১৭ থেকে ২২ বছর।

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবিবাহিত ও অবশ্যই সাঁতার জানতে হবে।

নির্বাচন পদ্ধতি
কয়েক ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড–বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। খুদেবার্তা পাঠানোর নিয়ম বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। জরুরি প্রয়োজনে যেকোনো অপারেটর থেকে সরাসরি ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে অথবা sainik@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

৪. সেনাবাহিনীর কমিশন্ড অফিসার

বাংলাদেশ সেনাবাহিনী বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশন্ড অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।

আবেদনের যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম হলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ ’গ্রেড এবং একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এছাড়াও এইচএসসি বা এ লেভেল পরীক্ষায় এপিয়ার্ড শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫ বা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৩ বছর। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণ ৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে (https://join.army.mil.bd/) প্রবেশ করে হোম পেজের ওপরে ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করা যাবে। আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ, ভিসা বা মাস্টারকার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

৫. প্রাইমারির শিক্ষক

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।জেলার উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: উল্লেখ নেই

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)।

বয়সসীমা ২১-৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে আনলাইনে Application Form পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে Application Form পূরণ করে Submit করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর User IDসহ Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পূর্বে Draft Applicant’s Copy একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পাওয়া গেলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। পূরণপূর্বক নতুন User ID সংবলিত Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।
নির্ভুলভাবে পূরণকৃত Application Form-এর বিপরীতে প্রদত্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Draft Applicant’s Copy-তে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যেকোনও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকাসহ মোট ২২০ টাকা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব নারী দিবসে জাতীয় নাগরিক কমিটির গণস্বাক্ষর কর্মসূচি পালন

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি

খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

৩ আগস্ট: দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ

এই প্রথম Research Competition Idea Event আয়োজন করতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র

বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক অতঃপর…….

“জিম্মি করে বাতিল করা হয়েছে আমাদের সুবিধা”- রাবি কর্মকর্তা

ববি ক্যাম্পাসে ঝোপঝাড় ও সাপের উপদ্রব প্রশাসনের নেই কোন উদ্যোগ