শনিবার, 18 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

লংগদু জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
মঞ্জুরুল ইসলাম লিটন
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ - ৮:০২ অপরাহ্ন

মঞ্জুরুল লিটন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: 
 
‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে তিন পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোতে চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সব সময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো মহামারির সময় ও দুর্গমবাসী সেনাবাহিনীকে কাছে পায়। 
 
প্রায়ই  ২২ কি. মি. পথ যেখানে পৌঁছাতে প্রায় অর্ধবেলা কেটে যায়, যোগাযোগ ও  নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা, নেই  কোন চিকিৎসা সেবা কেন্দ্র বা  ফার্মেসী। অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে পাহাড়ী জনপথ অতিবাহিত করে প্রায় তিন শতাধিক পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে ১৮ জানুয়ারি (শনিবার) বিনামূল্যে ওষুধ সহ শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। 
 
রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলার দক্ষিণ ইয়ারিংছড়ি এলাকার লেবুছড়ি গ্রামের সাধারণ মানুষের কষ্টের  খবর শুনে ছুটে যায় লংগদু জোন। যেখানে রয়েছে দীর্ঘ দিনের হাত পা পঁচা, হাড় ভাঙ্গা সহ নানা রুগী, চিকিৎসা অভাবে কষ্ট পাচ্ছে তারা। বাস্তবিক চিত্রেও তা ফুটে  উঠেছে গ্রামটিতে।  অনেকের  আগুনে পোড়া হাত, কাটা পা, পঁচা পায়ের গোড়ালি নিয়ে প্রাচীনকালের ন্যায় কবিরাজি বা বনাজি ওষুধ সেবন করে বিকলাঙ্গ করেছে শরীরের বিভিন্ন অঙ্গ।
 
এমন অবস্থায় লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায়, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ এর নেতৃত্বে, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্নব এসকল রুগীদের চিকিৎসা সেবা প্রদান বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করেন। চিকিৎসা সেবা ও শীতবস্ত্র পেয়ে আনন্দ উল্লাসে মেতেছে অসহায় পাহাড়ী জনগোষ্ঠী। এই প্রথম ভালো মানের ফ্রী চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র হাতে পেয়ে, সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় পাহাড়ি জনগোষ্ঠীরা।
 
জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া বলেন,
বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার  পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম দুর্গম এলাকায় বিনামূল্যে মেডিক্যাল সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

টাংগাইলে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন ও আজাদ সন্ধ্যা

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল গ্রেপ্তার

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান

কুবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে প্রাণ নাশের হুমকির অভিযোগ