মঙ্গলবার, 21 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ - ৫:৪৩ অপরাহ্ন

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল নড়াইল সিসিআইসি কর্তৃক উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট  হস্তান্তর।নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) গৌতম কুমার পাল ও এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে পঁচিশ টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। দুপুর  সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের পঁচিশ টি স্মার্ট ফোন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিক ভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল হারিয়ে গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর শরিফুল হক, ডিআইও (১), মোঃ শাহ্ দারা খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ২২ বিশ্ববিদ্যালয় নিয়ে

বানেশ্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সোনারগাঁয়ে নদে ভাসছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

গোবিন্দগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানাম সজ্ঞানুষ্ঠান-লীলারস কীর্তন-ভোগ মহোৎসব

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

শেকৃবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

বাকৃবিতে এএফটি প্রজেক্ট প্রপোজাল রচনা কর্মশালার উদ্বোধন

ঈদের ছুটিতেও নাগেশ্বরীতে চালু পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা