বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ৯:৩৮ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও শিফার সহপাঠী মো. রবিউল ইসলামের সঞ্চলনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক. ড. মো. গোলাম রব্বানী,  ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এটিএম রফিকুল ইসলাম এবং বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিফার পিতা-মাতা উপস্থিত ছিলেন এছাড়াও  বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং তাঁর সহপাঠীরাসহ বিভাগের সকল শিক্ষার্থীরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। শোকসভায় বক্তারা শিফার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শিফা নূর ইবাদি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৯ই জুন ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রি হলের করিডোর থেকে ঝুলন্ত অবস্থায় শিফাকে উদ্ধার করা হয়, পরে শেরে বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দিন বলেন, শিফা একজন মেধাবী প্রতিবাদী শিক্ষার্থী ছিলেন। ২৪ এর জুলাই বিল্পবে শিফা একজন অগ্রগামী সৈনিক। শিফা কোটা আন্দোলনের প্রথম দিনে অংশগ্রহণ করেন। তাঁর এমন অকাল মৃত্যুতে সত্যি আমরা মর্মাহত। আমাদের বলার কোন ভাষা নেই। দোয়া করি আল্লাহ শিফাকে জান্নাতবাসী করুন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তোমরা নিজেরা নিজেদের সমস্যাগুলো আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে সমাধান দিব কিন্তু তোমরা নিজেরা সবকিছু নিজের মধ্য রেখে এমন কোন সিদ্ধান্ত নিবে না যা আমাদেরকে এনং তোমার পরিবারের জন্য বেদনাদায়ক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিফার সহপাঠীরা সিনিয়র- জুনিয়র সবাই শিফার প্রতি স্মৃতি চারণ করেন। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে একটি মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি জাননা।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার  অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ  বলেন , তোমরা একটা কথা মনে রাখবে তুমি শুধু তোমার না ,তুমি তোমার পরিবারের এবং আমাদের সকলের , তোমরা সবার সাথে সবার যোগাযোগ রাখবে।

উপ-উপাচার্য , অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, তোমরা সকালেই আমাদের সন্তান তুল্য তোমাদের সকল সমস্যা সমাধানে আমরা আছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ প্রয়োজন , সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা ইবাদির আত্তার মাগফিরাত কামনা করি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরাও আমাদের সন্তান তুল্য । আমরা তাদের আদর্শিক সন্তান বলি, তোমাদের এই হাসির পিছনে যদি লোকানো বেদনা থাকে তোমরা আমাদেরকে জানাবে। তিনি আরও বলেন, শিফা নূর ইবাদিকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কে বা কারা এটা করেছে এর অনুঘটক কারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের  উচিত নিজে থেকে তা উদঘাটন করা।

শিফার পিতা শাজাহান রাঢ়ি বলেন, আমাদের বলার কোন ভাষা নেই আমার বুকের ভেতরে কতটা ব্যাথা সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। ফুলের টুকরোর মতো আমার মেয়েটা পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে এসে কেন এমন আত্মঘাতী সিন্ধান্ত নিলো সে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে খতিয়ে দেখার আহ্বান জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান

হাবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে নাসিম-রুশাদ

রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

ফিলিস্তিনে গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে না.গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

ইরানের পারমাণবিক প্রকল্পে ইসরায়েলের হামলা অবৈধ: সৌদি আরব

রাবির স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের