বৃহস্পতিবার, 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ - ১:০৬ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে একজন মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নুর ইবাদির মৃত্যুতে দোয়া মিলাদ মাহফিলে এ দাবি জানানো হয়।

গত বছরের ৯ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের করিডোরে ঝুলন্ত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিফা নুর ইবাদির লাশ পাওয়া যায়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীর বাবা শাহজাহান রাঢ়ি মেয়ের ‘আত্মহত্যার’ বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

একই দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, “শিফাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কে বা কারা এটা করেছে, এর অনুঘটক কারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, তা উদ্‌ঘাটন করা।”

শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. মামুন অর রশিদ বলেছেন, “তোমরা একটা কথা মনে রাখবে, তুমি শুধু তোমার না, তুমি তোমার পরিবারের এবং আমাদের সকলের, তোমরা সবার সঙ্গে সবার যোগাযোগ রাখবে।”

উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, “শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে পাশে আছি। শিক্ষার্থীর দাবি মনরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে কাজ করব।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

আয়রন ডোম’ ভেদ করে ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইরান

যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক হলেন ড. মো: ফরহাদ বুলবুল

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

আসছে নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যাশা

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে