শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাগনার হাওরের পানি নিষ্কাশনে সমস্যায় হটামারা মৌজার বোরো জমি তলিয়ে যাচ্ছে

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ৫:১৪ অপরাহ্ন

 

 

জামালগঞ্জ, সুনামগঞ্জ: পাগনার হাওরের পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জামালগঞ্জ উপজেলার হটামারা মৌজার প্রায় ৭-৮ হাজার একর বোরো জমি জলাবদ্ধতায় পড়েছে। গত কয়েকদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের কাইলানি বাঁধের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকরা।

 

স্থানীয় কৃষকদের অভিযোগ, গজারিয়া স্লুইস গেটের খাল খনন এবং সঠিকভাবে পানি নিষ্কাশন না করায় ধানের চারা রোপণের পর জমি পানিতে তলিয়ে গেছে। লক্ষীপুর এবং ফেনারবাক মৌজার পানি হঠাৎ করে হটামারা হাওরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

 

হটামারা গ্রামের কৃষক আমিন উদ্দিন জানান, “আমাদের হাওরে রোপণ করা ধানের চারা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়ে যাবে।”

 

এদিকে বয়োজ্যেষ্ঠ কৃষক আব্দুল হেকিম বলেন, “কাইলানি বাঁধের কারণে পানি ফুলে আমাদের জমি ডুবে যাচ্ছে। এক ফসলি জমি নষ্ট হলে আমাদের পরিবারে দুর্যোগ নেমে আসবে।”

 

স্থানীয় কৃষক সংগঠক সিরাজুল হক অলি বলেন, “গজারিয়া খাল দ্রুত খনন এবং স্লুইস গেট খুলে দিতে হবে। পাশাপাশি, ডালিয়া স্লুইস গেটের খাল আরও দশদিন খোলা রাখতে হবে। না হলে পুরো এলাকার ফসল নষ্ট হবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, “আমরা কৃষকদের আবেদন পেয়েছি এবং পাউবোর উপ-সহকারী প্রকৌশলীকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

কৃষকরা দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পোরশায় জামাতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে: জামায়াত নেতা লিটন

ইবির শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

যবিপ্রবিতে দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত আট শিক্ষার্থী

পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ক্ষেপে উঠেছে এলাকাবাসী

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ইদ কার্যক্রম

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

প্রাচীন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ডাকাতের হানায় বাসদ (মার্কসবাদী)র প্রতিবাদ

কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী