শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গডফাদাররা পালিয়েছে, কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার কে লাগাচ্ছে: মাহবুবুর রহমান মাসুম

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১০:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেছেন,”নারায়ণগঞ্জ এমন একটি জেলা যা চট্টগ্রামের পর দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদান করে। তবে আমরা উন্নয়ন কাজ এবং নাগরিক সুবিধার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি। শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জকে দুটি ভাগে বিভক্ত করেছে, এবং এজন্য কদম রসুল সেতুর কাজ দ্রুত শুরু করার জন্য আমি ক্ষমতাসীনদের কাছে আহ্বান জানাচ্ছি। নারায়ণগঞ্জবাসী আর বঞ্চিত হতে চায় না।”

শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে প্রয়াত সাবেক এমপি এবং নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের গডফাদাররা পালিয়েছে, কিন্তু আজ নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার শহরে দেখা যাচ্ছে। এগুলো কে লাগাচ্ছে? প্রশাসন কী করছে? আমরা কোনো সন্ত্রাসী বা তাদের দোসরদের পূনর্বাসনের সুযোগ দিতে চাই না। নারায়ণগঞ্জবাসী শান্তিপূর্ণ ও সুন্দর একটি শহর চায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু।

স্মরণ সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জের সভাপতি রিনা আক্তার।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় ওয়ারেন্ট ভুক্ত তিন আসামী গ্রেফতার

জাবিপ্রবির হলের ডাইনিংয়ে খাসির মাংস

ইবির দুই প্রশাসনিক পদে নতুন মুখ

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, বিএনপি নেতাদের তৎপরতা নিয়ে বিতর্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিলে কিক মেরে ভারত পাঠানো হবে: ডা. আতিক মোজাহিদ

রাবিতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার