শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু, লাঞ্ছিত চিকিৎসক

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৩:৫০ অপরাহ্ন

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতির হয়েছে। এ ঘটনায় এক ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। এদিকে রোগীদের স্বজন কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শনিবার দুপুর ১টায় হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছিস চিকিৎসকরা।

স্বজনদের অভিযোগ, পেটে ব্যথা নিয়ে ভর্তি রোগী নজরুল ইসলাম ভুল চিকিৎসায় মারা গিয়েছেন। পরে রোগীর স্বজনরা রাখা নিতে হয়ে চিকিৎসক ইফতে খায়রুল আলম শুভকে কি ঘুসি মারেন। তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

মৃত নজরুল ইসলাম যশোর শহরের বারান্দীপাড়া বউ বাজার এলাকার মৃত বাবু মিয়ার ছেলে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টা ১৫ মিনিটে পেটে ব্যথা নিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন নজরুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। ভর্তির পর থেকে রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছিলো।

এদিকে নজরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে ইমরান হোসেনসহ অন্য স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ইফতে খায়রুল আলম শুভর ওপর চড়াও হন। এসময় তাকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। পরে অন্য রোগীর স্বজনরা ওই চিকিৎসককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

মৃত রোগীর স্বজনদের অভিযোগ, পেটে ব্যথায় আক্রান্ত হয়ে নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। তার অন্য কোন জটিলতা ছিলো না। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।

এদিকে মৃতের ছেলে ইমরান হোসেন অভিযোগ করেন, পিতাকে ভর্তির পর চিকিৎসকরা ব্যবস্থাপত্র দিয়েছেন। এরপর থেকে কোন চিকিৎসক বাবাকে দেখতে আসেননি। শুক্রবার ছুটির দিন হওয়ায় চিকিৎসকরা রাউন্ডে আসেননি বলে অভিযোগ করেন। সেবিকেরা ফলের শুক্রবার সারাদিন চিকিৎসকের ব্যবস্থাপত্র না পেয়ে তার পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

এই বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বলেন, ঘটনাটি জানার সাথেই তিনি হাসপাতালে যান। রোগীর মৃত্যুর পর স্বজনরা অন্যায়ভাবে একজন ইনটার্ন চিকিৎসকে মারধর করেছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে তারা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করতে পারতেন। যা ঘটেছে তা রীতিমতো দুঃখজনক।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার জানান, মেডিসিন ওয়ার্ডে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা দায়িত্বরত একজন ইন্টার্ন চিকিৎসকে মারধর করেছে বলে শুনেছেন৷ রোগীর স্বজনরা চিকিৎসকদের নিরাপত্তা দিতে না পারলে তারা স্বাচ্ছন্দ্যে কাজ করবেন কিভাবে। অপরদিকে, মেডিসিন বিভাগ কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ইফতেখাইরুল আলম শুভকে রোগীর স্বজন কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে হাসপাতাল চত্বরে মিছিল ও মানববন্ধন মানববন্ধন করেন চিকিৎসকরা।

হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হিমাদ্রি শেখর সরকারের  নেতৃত্বে মিছিল ও  মানববন্ধনে ইন্টার্ন ডাক্তারা দাবী করেন সকল ডাক্তারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মসংস্থান তৈরি করা ও ডাক্তারের হামলা কালীদের দ্রুত বিচারের আওতায় আনা। মানববন্ধনে হাসপাতালের ৩০/৪০ জন ইন্টার্ন ডাক্তার উপস্থিত ছিলেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডাক্তারদের দাবি পূর্ণ না হলে ডাক্তারগন কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

১৬ ঘন্টার মধ্যে জজের বাড়িতে চুরি যাওয়া মালামাল উদ্ধার চোর গ্রেফতার

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ জেলার ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’র নতুন আহবায়ক কমিটি গঠিত

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

হবিগঞ্জে দুই এলাকাবাসীর  সংঘর্ষে আহত ৫০

স্ক্যাবিস: ছোঁয়াচে ত্বকের রোগ, সতর্ক না হলে ছড়িয়ে পড়বে মহামারীর মতো!

শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে “ডাড”

নারী দিবস: কেবল উদযাপন নয়, প্রয়োজন নিরাপত্তা ও ন্যায়বিচার