শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৬:৩৫ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) নাগেশ্বরী শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি  নির্বাচনটি অনুষ্ঠিত হয় নাগেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়ে।

সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের ১,১১৫ জন ভোটারের মধ্যে ১,০৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মটর সাইকেল প্রতীক নিয়ে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নাগেশ্বরী ডি এম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান পেয়েছেন ৫০৩ ভোট।

চেয়ার প্রতীক নিয়ে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ৬৮৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শফিক পেয়েছেন ৩৬৪ ভোট।

বই প্রতীক নিয়ে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম ৬০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ঘোড়া প্রতীক নিয়ে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন পেয়েছেন ৪৩৫ ভোট।

নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজকরা। নবনির্বাচিত কমিটির প্রতি সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন যে, তারা শিক্ষকদের অধিকার রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস পালিত

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না হাবিপ্রবি

নানা অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন

ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে পাবিপ্রবির প্রশাসনিক ব্যবস্থা

স্বাভাবিক সেবা কার্যক্রমে ফিরছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ

জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ মেলেনি

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ জন

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার