মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শাল্লার পাঁচ গ্রামে ফিরে এলো আলো, তিন বছরের অন্ধকার কাটলো

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ৬:২৯ অপরাহ্ন

শাল্লার পাঁচটি গ্রামে বিদ্যুতের আলো ফিরে আসায় আনন্দে মেতে উঠেছে এলাকাবাসী। তিন বছর ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন এই গ্রামগুলোতে আলো ফেরানোর উদ্যোগ নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।
তিনি নিজের অর্থায়নে বিদ্যুতের বকেয়া ৮ লাখ টাকা পরিশোধ করে এই গ্রামের মানুষের দুর্ভোগ দূর করেছেন। তার এই মানবিক উদ্যোগের ফলে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়েছে এবং এলাকাবাসীর জীবনযাত্রায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন বিদ্যুৎহীন থাকার কারণে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিদ্যুৎ ফিরে পাওয়ায় তারা এখন আনন্দিত।
একজন গ্রামবাসী বলেন, “আমাদের জীবনে আজ যেন নতুন আলো এসেছে। আমরা খুবই কৃতজ্ঞ এডভোকেট শিশির মনিরের প্রতি। তিনি আমাদের জন্য যা করেছেন, তা কখনো ভোলার নয়।”
এডভোকেট শিশির মনির বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে আনন্দ দিয়েছে। গ্রামের মানুষের কষ্ট দেখে মনে হয়েছে, তাদের জন্য কিছু করা উচিত। এটা আমার নৈতিক দায়িত্ব মনে হয়েছে।”
বিদ্যুতের আলো ফিরে আসার সঙ্গে সঙ্গে শাল্লার পাঁচ গ্রামে শুরু হয়েছে নবজাগরণ। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ সমাজের উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শহীদ সালাহউদ্দিনের ভাইয়ের আবেগঘন আহ্বান: ত্যাগ ও ইনসাফের পক্ষে চাইলেন ভোট

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপনার মৃত্যুর পর আপনার স্মার্টফোন কী বলবে?

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

এবার বাপ্পী – মোমেনের দায়িত্বে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব 

বেরোবিতে এমআইএস বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

চার বছরে পা রাখল তিতুমীর কলেজে আইটি সোসাইটি