বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

প্রতিবেদক
Md. Jubayer Islam
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ৫:২৫ অপরাহ্ন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করে তিতুমীর বিশ্ববিদ্যালয় রুপে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ৭ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম তিতুমীর ঐক্য।

 

২৯ জানুয়ারি (বুধবার) বিকেল ৪ টায় তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ৭ দফা দাবি প্রকাশিত করেন।

 

তিতুমীর ঐক্যর ৭ দফা দাবি গুলো হলো – 

১। তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।

২। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।

৩। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন।

৪। ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

৫।একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োেগ।

৬। শিক্ষার গুনগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ।

৭। আন্তর্জাতিকমানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

 

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি বিগত ২৮ বছরের দাবি শিক্ষার্থীদের। বিভিন্ন সময় এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন হয়েছে বিগত বছর গুলোতে, সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে এসে শিক্ষার্থীরা আবার নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করে। যখন তাদের কর্ণপাত না হয় তখন মানববন্ধন, বিক্ষোভমিছিল, অবরোধ, অবস্থান কর্মসূচি পালন করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে বার বার শিক্ষার্থীদের আশা দিলেও চূড়ান্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। জনগনের দুর্ভোগ ও রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টি হয় এমন কিছু না করে তিতুমীর ঐক্যের ডাকে আমরণ অনশন কর্মসূচি ডাক দিয়েছে সরকারি তিতুমীর কলেজের সাধারন শিক্ষার্থীরা। “তিতুমীর বিশ্ববিদ্যালয়” এর রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউডিএসের বর্ণাঢ্য ইফতার ও সম্প্রীতি সভা, বিতর্ক কর্মশালায় তারুণ্যের উচ্ছ্বাস

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহীদ সালাহউদ্দিনের পরিবারের পাশে জামায়াত নেতা মো. মতিউর রহমান

১১ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি,ছেলেদের হলগুলো খোলা থাকলেও বন্ধ থাকছে মেয়েদের হল।

ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ইঙ্গিত ইরানের

রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ

৩ আগস্ট: দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাবির কর্মকর্তা-কর্মচারীরা

যুব উন্নয়নে UNFPA ও যুব মন্ত্রণালয়ের যুগান্তকারী চুক্তি

দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে ইরান-ইসরায়েল সংঘাত