শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধে ওসির ঘোষণা

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ৮:৩৮ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই এবং কিশোরগ্যাং প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এলাকার কোথায় কোথায় এবং কারা মাদক, চুরি, ছিনতাই এবং কিশোরগ্যাংয়ের সাথে জড়িত, এ বিষয়ে আপনারা সবাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেব।”

তিনি আরো জানান, “আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধীরা সমাজে টিকতে পারবে না। আমাদের একসাথে কাজ করার মাধ্যমে সিদ্ধিরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে।”

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মৌচাক চিস্তিয়া বেকারী এলাকায় মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ওসি শাহিনুর আলম আরো বলেন, “আপনারা প্রথমে একটি ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। আমি চাই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি একটি মডেল হিসেবে কাজ করবে, যাতে অন্যরা তাদেরকে অনুসরণ করে সামাজিক শৃঙ্খলা তৈরীতে ভূমিকা রাখতে পারে।”

মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু উক্ত সভার সঞ্চালনায় ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র পঞ্চায়েতের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, হাফেজ জাহের আলী, মুহাম্মদ আলী, আলহাজ মো: মিজানুর রহমান মিঞা, আলহাজ মুহাম্মদ দুলাল মিয়া, মো: মুসলিম, মো: বাদল ও মো: শরীফুল ইসলাম।

সভায় ৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং তাদেরকে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেয়া হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুখ ফুটে নয়, বাবার ভালোবাসা প্রকাশ পায় নিঃশব্দ ত্যাগে-বাকৃবি শিক্ষার্থী

ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে পাবিপ্রবির প্রশাসনিক ব্যবস্থা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরে পদার্পণ

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

ধরিত্রী দিবস ২০২৫-এ ঢাকায় ‘Walk For The Earth’ — তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার অঙ্গীকার

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার